প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 21-05-2025 ইং
সংবাদ শিরোনামঃ রাস্তায় দাঁড়িয়ে থাকাই যেন আমাদের কাজ’
বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
বিনোদন রিপোর্ট://
বর্তমানে ঢাকা শহরকে বলা যেতে পারে আন্দোলনের শহর। আজ এ রাস্তা, তো কাল অন্য রাস্তা...বলা যায়, ঢাকা শহরের রাস্তার মোড়ে মোড়ে এখন আন্দোলন লেগেই আছে। এতে করে বেড়েছে ভয়ঙ্কর ট্রাফিক।
এবার এই নিয়ে বিরক্তি প্রকাশ করলেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল।
পিয়া এমনিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। যেকোনও অন্যায়ের বিরুদ্ধে তাকে অনেক সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাতে দেখা যায়।পিয়া জান্নাতুল২১ মে পিয়া ফেসবুক ওয়ালে নিজের একটি ছবি এবং রাস্তার বর্তমান অবস্থার ভিডিও শেয়ার করেছেন। সেখানে লিখেছেন, ‘ঢাকায় সবসময়ই ভয়ঙ্কর ট্রাফিক থাকে। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য অনেকবার ভাবতে হয়, কারণ রাস্তায় এত জ্যাম যে সময়ের হিসেব রাখা যায় না। কিন্তু এখন তো পরিস্থিতি আরও ভয়াবহ! নানা আন্দোলনের কারণে বেশিরভাগ রাস্তাই বন্ধ।’