বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
মোঃমনিরহোসেন://
আজকে দক্ষিণ যাত্রাবাড়ী রয়েল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী উঠান বৈঠক। স্থানীয় ভোটারদের ব্যাপক উপস্থিতিতে এই বৈঠক পরিণত হয় জনসম্পৃক্ততা এবং রাজনৈতিক সচেতনতার এক মিলনমেলায়। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় ভোটার এবং নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ঢাকা-৫ আসনের ধানের শীষের প্রার্থী জনাব আলহাজ্ব নবী উল্লাহ নবী। তিনি তার বক্তব্যে বলেন—জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং এলাকার সার্বিক উন্নয়নই তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি আরো বলেন-
“আমি রাজনীতি করি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।”
বৈঠকে সভাপতিত্ব করেন দক্ষিণ যাত্রাবাড়ী রয়েল সোসাইটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব মোঃ আজম খান। তিনি বলেন, এলাকার শান্তি, উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সৎ এবং যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে স্থানীয় জনগণ তাদের প্রত্যাশা, সমস্যা ও মতামত তুলে ধরেন। সরাসরি জনগণের সঙ্গে মতবিনিময়ের এই আয়োজন নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন উপস্থিতরা।