বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
মোঃমনিরহোসেন://
ঢাকা ৫ সংসদ সদস্য প্রার্থী নবী উল্লাহ নবীর প্রচার প্রচারনায় ৪৮নং ওয়ার্ড বিএনপির নেতা বিল্লাল হোসেনের নেতৃত্বে ২৩ শে জানুয়ারী শনিবার বিকাল ৪টায় এক বিশাল মিছিল নিয়ে শোডাউন করা হয়।
উৎসব মুখর পরিবেশে বিশাল মিছিল টি সায়দাবাদ আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় শুরু করে বৌ-বাজার,কলার আড়ত,জনপথ মোড়,সায়দাবাদ বাসটার্মিনাল হয়ে সায়দাবাদ মুন্সী বাড়ি গলি ৪৮নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বিএনপি নেতৃবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে মিছিলটি সমাপ্ত হয়।
বিএনপির নেতা বিল্লাল হোসেন সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন আজকের মিছিল টি শুধু নেতৃবৃন্দদের উপস্থিতির পাশাপাশি সাধারণ মানুষের অংশ গ্রহন করতে দেখা গেছে। তিনি আরও বলেন এতে বোঝা যায় ঢাকা ৫ আলহাজ্ব নবী উল্লাহ নবী ভাইয়ের জনপ্রিয়তা সাধারণ মানুষের হৃদয়ে স্থান পেয়েছে।
৪৮নং ওয়ার্ড এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানালেন বিল্লাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ৪৮নং ওয়ার্ড যুগ্ম আহবায়ক রবিউল হক রবি , বুলবুল আহমেদ ভুলু,একেএম মোরশেদ, সালেহ আহমেদ, আলম চান মুন্সী , জাহিদুল হক সিহাব,মনির হোসেন , রাব্বি রাহাত,ইয়াসিন মোল্লা ,সোহাগ,টিটু,শামু,জামাল, রাসেল , হোসাইন ,হযরত,আরিফ প্রমুখ।