বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
নরসিংদী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম://
আজ ৮ই ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি রবিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ , গ্রহণযোগ্য করার লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করার নৈমিত্তে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা নির্বাচনী প্রস্তুতি মূলক সমাবেশ ও হাজিরা প্যারেড সাটের পাড়া জেলা কমান্ড্যান্ট কার্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে, উক্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ ও হাজিরা প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার বিভিন্ন থানা, উপজেলা ,ইউনিয়ন এবং ওয়ার্ডের আনসার ভিডিপির ,প্রশিক্ষক, প্রশিক্ষিকা ও জেলা উপজেলার সকল আনসার ও ভিডিপির সদস্যবৃন্দ এবং কর্মকর্তাগণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে হাজিরা প্যারেড পরিদর্শন ও দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন মোহাম্মদ আশরাফুল আলম (বিএ এমএস বিভি এম এস)।আর ও উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট এস এম আক্তারুজ্জামান।