বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
নিজস্ব প্রতিবেদক ://
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, লুণ্ঠিত ৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত আনুমানিক ৪টা ৪০ মিনিটে ফতুল্লা মডেল থানার এএসআই (নিঃ) মো. মোজাম্মেল হক ও এসআই (নিঃ) সনজিব জোয়াদ্দার সঙ্গীয় ফোর্সসহ থানাধীন মুসলিমনগর নয়াবাজার এলাকায় মো. আব্দুল বাতেনের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ ও স্থানীয় জনতার উপস্থিতি টের পেয়ে ৭/৮ জন ডাকাত পালানোর চেষ্টা করে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়, বাকিরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মো. অলিউল্লাহ হাওলাদার ওরফে ওলিউল্লাহ (৩০), পিতা মৃত ইউসুফ হাওলাদার, সাং আমতলী ওয়াপদা সড়ক, থানা আমতলী, জেলা বরগুনা; বর্তমানে নয়াবাজার মুসলিমনগর এলাকায় ভাড়াটিয়া।