বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার
মোঃ নজরুল ইসলাম://
গত ৪ঠা এপ্রিল রোজ শনিবার,নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উক্ত বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী- ০৫রায়পুরা আসনের সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। আরো ও উপস্থিত ছিলেন রায়পুরা পৌর বিএনপি সভাপতি জনাব ইদ্রিস আলী মুন্সী। আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের কৃষি অধিদপ্তর সহ অন্যান্য দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী ও রায়পুরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন , ওয়ার্ডের ফসল উৎপাদন কারী প্রান্তিক কৃষক বৃন্দ । পরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জননেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল কৃষকদের উদ্দেশ্যে বলেন আজ উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতায় আমরা আপনাদেরকে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার দিচ্ছি ,কিন্তু আপনারা কোন ক্রমে এগুলি ক্রয় বিক্রয় করবেন না, আমরা গোপনীয় সূত্রে জানতে পারি অনেকে বীজ সার প্রতারণার মাধ্যমে নিয়ে অন্যত্র বিক্রি করে ফেলে। তবে সাবধান এই কাজ আপনারা কখনও করবেন না। আপনারা স্মরণ রাখবেন সবার আগে বাংলাদেশ এই প্রত্যয়ে আপনারা আবারও পাট সোনালী আঁশ । এই সোনালী আঁশ এর উৎপাদন বৃদ্ধি করে, আপনারা রায়পুরা উপজেলাকে কৃষি নির্ভর উপজেলা হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন বলে আমি দৃঢ় ভাবে আশা করি।।