বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
স্টাফ ক্রাইম রিপোর্টার, মোঃহারুন:// নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল। গত১৬/০৪/২০২৬ খ্রিঃ ১৪:৩০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন ফতুল্লা মডেল থানাধীন মাসদাইর সাকিনস্থ পতেঙ্গার মোড় আলামিন টাওয়ার ৬/এ বিল্ডিং এর ৪র্থ তলার পশ্চিমমুখী রুমের মধ্যে ধৃত আসামি মোঃ সাগর (২৬), পিতা- মৃত হালিম, মাতা- জোসনা বেগম, সাং- শিবপুর, থানা-শিবপুর, জেলা- নরসিংদী, এ/পি- মাসদাইর পতেঙ্গার মোড়, আলামিন টাওয়ার এর ৪র্থ তলার ভাড়াটিয়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এর হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে। গ্রেফতারকৃত মোঃ সাগর (২৬) এর বিরূদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।