বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
স্টাফ রিপোর্টার,
মোঃ নজরুল ইসলাম://
আজ ২০শেএপ্রিল ২০২৬ ইং রোজ সোমবার, নরসিংদীর মাধবদী থানা বালুসাইর গ্ৰামে, গত কাল রবিবার ৭ বছরের শিশু কে ৫০ বছরের এক কুলাঙ্গার স্কুল হতে ফেরার পথে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে, পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন হাতেনাতে ধর্ষণকারী আবুল হোসেন নামের ধর্ষককে আটক করে ও গণপিটুনি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ দ্রুতগতিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে, আবুল হোসেনকে উদ্ধার করে পুলিশ হেফাজতের মাধ্যমে থানায় নিয়ে আসে, পুলিশ সূত্রে জানা যায়, পরবর্তীতে আবুল হোসেনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। শিশুটি নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারই পরিপ্রেক্ষিতে আজ নরসিংদী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেইটের সামনে বালুসাইর গ্রামের শিশু কিশোর ও জনসাধারণ শিশু ধর্ষণকারী আবুল হোসেনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন। উক্ত মানববন্ধনে শিশু, কিশোর ও জনসাধারণ ফাঁসি চাই ,আবুলের ফাঁসি চাই স্লোগান দিতে থাকেও অনতিবিলম্বে শিশু ধর্ষণকারী কে যেন দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি প্রদান করা হয়, সংশ্লিষ্ট সরকারের প্রশাসনের কাছে জোর দাবি জানান।