বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
স্টাফ ক্রাইম রিপোর্টার, মোঃ হারুন://
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মহিববুল্লাহ এর তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল গত ২১/০৪/২০২৫ খ্রিঃ বিকেল ১৬.৪৫ ঘটিকার সময় আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পশ্চিম পার্শ্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্টের সামনে ঢাকাগামী পাকা রাস্তার উপর কুমিল্লার দিক হতে ঢাকা গামী এশিয়া লাইন পরিবহন এর যাত্রাবাহী বাস নং-ঢাকা মেট্রো-ব-১৪-৪৭৫৫ গাড়ি তল্লাশির সময় রুহুল আমিন (২৭), পিতা- গাজী সরকার, মাতা- পারভিন বেগম, গ্রাম- চান্দোলা, ডাকঘর- চান্দলা, থানা- ব্রাহ্মণ পাড়া, জেলা- কুমিল্লাকে
০৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।