বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
ক্রাইম রিপোর্টার, মোঃ এম আই হৃদয় ইসলাম//
ভুক্তভোগী মোসাঃ জাকিয়া (৩১), স্বামী- হোসাইন মোহাম্মদ রায়হান, সাং- উত্তর ফরাজীকান্দা, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ অনলাইনের মাধ্যমে বিজ্ঞাপন দেখে গত ১২/০৪/২০২৬ খ্রিঃ "Colour Brand BD" অনলাইন শপিং নামক ফেসবুক পেইজ থেকে পোষাকের অর্ডার দিয়ে ৫১,৬৩০/- টাকা প্রতারিত হওয়ার অভিযোগ বন্দর থানায় দাখিল করে। এর প্রেক্ষিতে বন্দর থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ আল আমিন, এএসআই/মোঃ রফিকুল ইসলাম, এএসআই/ওয়ালী উল্লাহ ও সঙ্গীয় ফোর্সের একটি চৌকস আভিযানিক দল ২৪ এপ্রিল ২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০২.৩০ ঘটিকায় ডিএমপি, ঢাকার পল্লবী থানা, "ডি" এর ২২নং রোড, ৩২ নং বাড়ী ৭ম তলা ফ্লাটে অভিযান পরিচালনা করে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে প্রতারক চক্রের ০৪ জন প্রতারকদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নাম-ঠিকানাঃ ১। রুহুল আমিন শেখ ওরফে মুরাদ (২৯), পিতাঃ মৃত আক্তার শেখ, মাতাঃ মোছাঃ রুমি আক্তার, সাং- রতনদিয়া বিশ্বাস পাড়া, থানা: কালুখালী, জেলাঃ রাজবাড়ী; ২। মোঃ মিজান (২০), পিতাঃ রাজ্জাক সরদার (সৌদি প্রবাসী), মাতাঃ পান্না বেগম, সাং-রতনদিয়া রজনীকান্ত সরকারি উচ্চ বিদ্যালয়, থানাঃ কালুখালী, জেলাঃ রাজবাড়ী; ৩। মোঃ বাইজিদ বিশ্বাস (১৯), পিতাঃ রইচ উদ্দিন ব্যাপারী, মাতাঃ রাজিয়া বেগম, সাং-রতনদিয়া বিশ্বাসপাড়া, থানাঃ কালুখালী, জেলাঃ রাজবাড়ী এবং ৪। মোঃ জুয়েল শেখ (২১), পিতাঃ শফিক শেখ, মাতাঃ রাশিদা বেগম, স্থায়ী সাং- রতনদিয়া বিশ্বাসপাড়া, থানাঃ কালুখালী, জেলাঃ রাজবাড়ী। তাদের নিকট হতে প্রতারণা কাজে ব্যবহার করা ৫ টি স্মাট ফোন, ৫টি বাটন ফোন, ২১ টি বিভিন্ন অপারেটর এর মোবাইল সিম, নগদ ৫১,৬৩০/- (একান্ন হাজার ছয়শত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৫ এ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।