বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
মতিউল ইসলাম, হৃদয় ://
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী এক বিশেষ যৌথ অভিযানে ১৪ বোতল ক্ষতিকর মাদক স্কার্ফ (ফেন্সিডিল)-সহ ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।
শুক্রবার (১২ জুন) বিকেল ৪:৩০টা থেকে সন্ধ্যা ৭:৩০টা পর্যন্ত রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল গ্রামে কুখ্যাত মাদক ডিলার দেলোয়ার ও মুন্নির বাড়িসহ বিভিন্ন আস্তানায় এই অভিযান পরিচালিত হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন:
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মোঃ মনির হোসেন (৬০), রূপগঞ্জ
২. মোঃ জাকির হোসেন (৪৯), রূপগঞ্জ
৩. মোঃ সাজ্জাত (২১), রূপগঞ্জ
৪. মোঃ রাজন (২০), রূপগঞ্জ
৫. মোঃ ইউসুফ (২০), রূপগঞ্জ
৬. মোঃ আশরাফুল (২৭), আড়াইহাজার
৭. মোঃ সুমন মিয়া (৩০), রূপগঞ্জ
八. মোঃ আবু রায়হান (২২), চাঁদপুর (বর্তমানে রূপগঞ্জের ভাড়াটিয়া)
৯. মোঃ রাসেল (৪৪), রূপগঞ্জ
পুলিশ প্রশাসন জানিয়েছে, এলাকায় মাদকের বিস্তার রোধে এবং মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে এই ধরণের যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।