বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
অনলাইন ডেস্ক | এখন সংবাদ ২৪
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬
টেকনাফ: কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে বিপুল পরিমাণ সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, টেকনাফের দমদমিয়া সীমান্ত ফাঁড়ির জোয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা ৩২ বস্তা সার পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
জব্দকৃত সারগুলো বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এই ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বিস্তারিত আসছে...