বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
মতিউল ইসলাম, হৃদয়://
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশি অভিযানে ০১টি সচল পিস্তল ও ০১টি ম্যাগাজিনসহ মোঃ নাজির হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার সময় সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত নাজির হোসেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বেজগাঁও এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে জনৈকা বেবী বেগমের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা ও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) মোঃ মনির হোসেন, এএসআই (নিরস্ত্র) এস এম ইলিয়াস হোসেন এবং তাদের সঙ্গীয় ফোর্স।
অভিযান পরিচালনাকারী দল গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতনগর সাকিনস্থ মিজি মেনশনের পশ্চিম পাশে একটি ইটের প্রাচীর বেষ্টিত তেঁতুল গাছের শিকরের ভেতর তল্লাশি চালায়। সেখান থেকে ০১টি সচল পিস্তল, ০১টি ম্যাগাজিন এবং ০১টি কালো রঙের রিয়েলমি (realme) অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সাথে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে মোঃ নাজির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।