বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে এক জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ১ জুলাই ২০২৬ তারিখে বাসন থানা পুলিশের একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ আসমান বাবু (২১)-কে গ্রেফতার করা হয়। সে বাসন থানার চান্দনা এলাকার মিন্টু মিয়ার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাসন থানার প্রেস রিলিজ ব্যানারের সামনে কর্তব্যরত পুলিশ সদস্যদের সাথে গ্রেফতারকৃত আসামীকে দেখা যাচ্ছে।)
বাসন থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের এই বিশেষ অভিযান নিয়মিত চলমান থাকবে। গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।