বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
অনলাইন ডেস্ক •
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, দুপুর ১:১৫
বিভিন্ন সময়ে চাঁদপুরে পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করা তিন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।
বাধ্যতামূলক অবসরে পাঠানো এই তিন কর্মকর্তা হলেন— শামসুন্নাহার, জিহাদুল কবীর এবং মাহাবুর রহমান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুযোগ-সুবিধা পাবেন কিনা, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে ঠিক কী কারণে আকস্মিক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। একে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই উল্লেখ করা হচ্ছে।
বাধ্যতামূলক অবসরে যাওয়া এই তিন কর্মকর্তা বিভিন্ন মেয়াদে চাঁদপুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছিলেন:
একই জেলার সাবেক তিন পুলিশ সুপারকে একসাথে বাধ্যতামূলক অবসরে পাঠানোর এই সিদ্ধান্ত পুলিশ প্রশাসনের ভেতরে এবং চাঁদপুর জেলাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে পুলিশ বাহিনীতে চলমান প্রশাসনিক সংস্কার ও রদবদলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট মহল।