বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
অনলাইন ডেস্ক নিউজ : ঢাকা//
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আলোচিত কর্মকর্তা জনাব আব্দুল জব্বার মন্ডল।
আজ এক আনুষ্ঠানিক বৈঠক শেষে তাঁদের এই দ্বিপাক্ষিক সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসে। ছবিতে দেখা যায়, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোক্তা অধিকারের এই কর্মকর্তার সাথে করমর্দন করছেন এবং কুশলাদি বিনিময় করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে দেশের সার্বিক বাজার পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সিন্ডিকেট দমনে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নাগালের মধ্যে রাখতে এবং বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
ভোক্তা অধিকার রক্ষায় মাঠপর্যায়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করায় প্রধানমন্ত্রী এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় জিরো টলারেন্স নীতি বজায় রাখার আহ্বান জানান।
ঐতিহাসিক এই সাক্ষাৎকারের সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাজার নিয়ন্ত্রণে সরকারের এমন কঠোর ও ইতিবাচক তদারকিকে সাধুবাদ জানিয়েছেন দেশের সাধারণ ভোক্তারা।