বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে অনিয়ম ও প্রশাসনিক বিশৃঙ্খলার অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। কারাগারের জেল সুপারকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার কারণে জেলারকে সাময়িকভাবে বরখাস্ত (Suspended) করা হয়েছে।
গতকাল (২০ জুলাই) কারা অধিদপ্তর থেকে জারীকৃত এক পৃথক আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়।
প্রতিবেদনে জানা গেছে, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ভেতরে ঘটে যাওয়া নানা অনিয়ম, তদারকির অভাব এবং নিরাপত্তাজনিত গাফিলতির অভিযোগ ওঠার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কারা কর্তৃপক্ষের ভাষ্যমতে, কারাগারে শৃঙ্খলা বজায় রাখা এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বরখাস্তকৃত জেলারের বিষয়ে তদন্ত রিপোর্ট জমা হওয়ার পর পরবর্তী আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে নতুন কর্মকর্তাদের দায়িত্ব অর্পণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।