বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
স্টাফ রিপোর্টার,
মোঃ নজরুল ইসলাম//
আজ৫ ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ,রোজ: বুধবার। নারায়ণগঞ্জ জেলা হাজীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়।এই সময় পুলিশ সুপার মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)জনাব তাসমিন আক্তার,পিপি এম। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারেক আল মেহেদী (অপরাধ ও অপারেশন) আর ও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা গন। তাঁরা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে, তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন এবং দেশের শান্তি-শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা রক্ষায়, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের সর্বোচ্চ প্রত্যয় পূর্ণ ব্যক্ত করেন। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্বরণীয় হয়ে থাকবে এবং তাঁদের আদর্শ ও দেশপ্রেম ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।