বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
স্টাফ রিপোর্টার,
মোঃ নজরুল ইসলাম//
৯ ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রোজ রবিবার।সময়: সকাল ১১:০০ঘটিকা।ঢাকা জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সম্মেলন কক্ষে ঢাকা জেলা আইন-শৃঙ্খলা বাহিনী কমিটির মাসিক সভা আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মিজ ফরিদা খানম মহোদয় জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঢাকা।উক্ত সভায় ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয় এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুভাষ চন্দ্র সাহা ( অর্থ ও প্রশাসন)।
এছাড়া ও উপস্থিত ছিলেন ঢাকা ০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আমান উল্লাহ আমান, ঢাকা ১৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু সহ ঢাকা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় ঢাকা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর বিস্তারিত তথ্য উপাত্ত উপস্থাপন করেন। জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার,মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করার উপর ও গুরুত্ব আরোপ করেন।
এছাড়া মব ভায়োলেন্স প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিত ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহ্বান জানান।আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দল মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ জেলার সার্বিক আইন-শৃঙ্খল পরিস্থিতি পর্যালোচনা করে নিজ নিজ মতামত পর্যবেক্ষণ তুলে ধরেন এবং পরিস্থিতি উন্নয়নে গঠনমূলক প্রস্তাব ও পেশ করেন।