বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
এমআই হৃদয়://
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ৯ আগস্ট ২০২৫ (২৫ শ্রাবণ ১৪৩১) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত পরোয়ানা তামিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে রায়গঞ্জ থানা পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আদালতের জারি করা ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিলেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।