বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
নিজস্ব প্রতিবেদক
তারিখ: ১৩ আগস্ট, ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলীয় মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বিশেষ বৈঠকে তিনি এই পদত্যাগপত্র হস্তান্তর করেন। দলীয় সূত্রে জানা গেছে, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সংসদে বিএনপির নিরঙ্কুশ ও বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হওয়া প্রায় নিশ্চিত। রাষ্ট্রপতির মতো একটি নিরপেক্ষ ও সাংবিধানিক পদে আসীন হওয়ার জন্যই তিনি দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেন।
বৈঠক শেষে দলের পক্ষ থেকে তাঁর জন্য রাষ্ট্রপতি পদে আনুষ্ঠানিক মনোনয়নপত্র জমা দেওয়া হয়। সাংবিধানিক ও দলীয় প্রক্রিয়া পর্যালোচনা করে পরবর্তীতে বিএনপির নতুন মহাসচিবের নাম ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।