বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬
অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বাংলাদেশ পুলিশের ছয় জ্যেষ্ঠ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিএসসি) সুদীপ কুমার চক্রবর্তী অন্যতম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি বিধিমালা লঙ্ঘন করে দীর্ঘ দিন ধরে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তারা। বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং সরকারি চাকরি আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।
বিশেষ দ্রষ্টব্য: বরখাস্তকালীন সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী কেবল খোরাকি ভাতা (Subsistence Allowance) পাবেন। তাঁদের বিরুদ্ধে প্রদেয় নিয়ম অনুযায়ী বিভাগীয় মামলা ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান থাকবে।