বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
পিরোজপুর জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল। অপরাধ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, "কোনো মাদক ব্যবসায়ী যদি আমাকে ১০০ কোটি টাকাও অফার করে, তবুও আমি তা গ্রহণ করব না। মাদকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অবিরত চলবে।"
মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থানের বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ওসি শরিফুল স্পষ্ট ভাষায় সতর্কবার্তা দেন।
ওসি শরিফুল বলেন:
"মাদকের ছোঁয়া আমাদের তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই অশুভ শক্তির বিরুদ্ধে কোনো আপস নেই। পিরোজপুর সদরে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের কোনো স্থান হবে না।"
ওসি শরিফুলের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সুশীল সমাজের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই দৃঢ় অবস্থানকে স্বাগত জানিয়েছেন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে পুলিশের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।