বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
মোঃ মনির হোসেন://
আসন্ন রুপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণসহ আশপাশের নয়টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদকে নির্বাচনে একক প্রার্থী হিসেবে দেখতে চান বলে মত প্রকাশ করেন। স্থানীয় জনগণের পক্ষ থেকেও তাকে নির্বাচিত করার দাবি জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম আহমেদ বলেন, দীর্ঘ ৫৫ বছর ধরে তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করে এসেছেন। তিনি বলেন, এলাকার মানুষের অনুরোধ ও ভালোবাসার কারণে এবার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে জীবনের বাকি সময়টুকু মানুষের কল্যাণ ও সেবায় ব্যয় করতে চান। পাশাপাশি সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ সেলিম আহমেদের প্রতি তাদের সমর্থন ও প্রত্যাশার কথা জানান। সভা শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।