বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
নিজস্ব প্রতিবেদক: ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সম্পন্ন হয়েছে। রেঞ্জের বিদায়ী ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ ইকবাল হোসেন আজ (১৮ সেপ্টেম্বর ২০২৬) নবনিযুক্ত ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়ের নিকট আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব হস্তান্তর করেন।
১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নতুন ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান রেঞ্জ কার্যালয়ে পৌঁছালে তাকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম এ জলিল।
এ সময় অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন:
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানকালে বিদায়ী ডিআইজি (অতিরিক্ত আইজিপি) জনাব মোঃ ইকবাল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নতুন ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠান শেষে ঢাকা রেঞ্জ পুলিশ পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত ডিআইজি মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং বিদায়ী অতিরিক্ত আইজিপি মহোদয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।