বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা-পুলিশ। গত ২৪ ঘণ্টায় নিয়মিত মামলা, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা এবং বিভিন্ন মেয়াদের গ্রেপ্তারি পরোয়ানামূলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উখিয়া থানা-পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ১ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন এবং পরোয়ানামুক্ত ৩ জন আসামি রয়েছেন।
নিয়মিত মামলায় গ্রেপ্তার আসামির নাম আজিজুল হাকিম (২০)। তিনি উপজেলার পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ফারির বিল এলাকার বাসিন্দা।
অন্যদিকে, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার তামিম (২০) উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুহুল্লারডেবা এলাকার বাসিন্দা।
এ ছাড়া বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার হওয়া বাকি তিন আসামি হলেন—কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ২/ডব্লিউ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস, মরিচ্যা পাগলির বিল এলাকার বাসিন্দা মো. শফিউল আলম এবং রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনুল হক।
এ বিষয়ে উখিয়া থানার পুলিশ জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আজ গ্রেপ্তারকৃত পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।