বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
স্টাফ ক্রাইম রিপোর্টার মোঃ হারুন
“ফিরছে নয়ন বাঙালি" নেতাকে স্বাগত জানানোর গানে মুখরিত কর্মীরা। দুঃসময় এখন অতীত। যাবতীয় যন্ত্রণার বিদায় পর্ব সমাগত। সময়টা উল্লাসে মাতার।
যে বিষয়ে কথাগুলো বলা তা হলো, নির্যাতিত ও নির্বাসিত রাজনৈতিক কর্মী, সমাজকর্ম গবেষক ও স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা ড. নয়ন বাঙালি দেশে ফিরছেন দীর্ঘ বছর পর। এ উপলক্ষে তাকে নিয়ে ফেসবুকে প্রচারিত একটি গানের সুরে মেতেছেন কর্মী, সমর্থক ও বন্ধুরা।
সম্প্রতি নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান একান্ত এক আলাপে এই নেতাকে দেশে ফেরার আহ্বান জানান। সে থেকে রাজনৈতিক জল্পনা কেন্দ্রে ড. নয়ন বাঙালি।
ড. নয়ন বাঙালির অফিসিয়াল ফ্যান পেইজ "নয়ন বাঙালি কমিউনিকেশন" ফেসবুক পেইজে গানটি আপলোড করা হয়েছে। "ফিরছে নয়ন বাঙালি, ফিরছে বীরের বেশে, স্বদেশ তাকে বরণ করে ভালোবাসার বেশে" এমন কথা ও মোহনীয় সুরে সমন্বিত গানটি মুখে মুখে ফিরছে বহুজনের।
এ গানের মিউজিক ভিডিওতে আলেখ্য হয়েছে নয়ন বাঙালির দীর্ঘ সময়ের রাজনৈতিক সংগ্রাম। একেকটি দৃশ্যায়নে দেখা যায় ফ্যাসিবাদী আমলে তার ওপর চলা নৃশংস হামলার চিত্র। কখনো মানুষের মিছিলে তার পথচলা। এভাবে হৃদয়গ্রাহী গানের সঙ্গে অনবদ্য চিত্রায়নে প্রিয় নেতাকে দেশে বরণের উৎসবে ভাসছে গোটা রাজনীতির আঙিনা।
আইনজীবী, সমাজকর্ম বিশেষজ্ঞ ও স্কুল অব লিডারশিপের প্রতিষ্ঠাতা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি বলেছেন, নিপীড়িত মানুষের পক্ষে লড়তেই আইন পেশায় ফিরব। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কয়েকটি বাংলাদেশি সংবাদমাধ্যমের সঙ্গে এক আলাপে তিনি এ মন্তব্য করেন।
ড. নয়ন বাঙালি বলেন, আইনের শাসনের যথাযথ প্রয়োগের জন্য নীতিনিষ্ঠ মানুষদের এ পেশায় আসতে হবে। শুধু অর্থ উপার্জনের স্বার্থে কাজ করলেন নিপীড়িতদের পরিস্থিতির উন্নয়ন ঘটবে না। আমি নির্দিষ্টভাবে তাদের মুক্তির জন্যই কাজ করি।
তাছাড়া বাংলাদেশের টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এক যুগান্তকারী ও দূরদর্শী ভাবনার অবতারণা করেছেন আইনজীবী, সমাজকর্মী ও চিন্তাবিদ ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালি (ডক্টর নয়ন বাঙালি)। ড. গোলাম রাব্বানী মনে গ্রাম সরকারের ধারণাকে আমূল পাল্টে দেবে এই 'বাঙালি থিওরি অব কোঅর্ডিনেশন' (Bangalee Theory of Coordination)।