ঢাকা | বঙ্গাব্দ

সিসি ক্যামেরা স্থাপন বিএসএফ তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আপত্তির মুখে তা অপসারণের সিদ্ধান্ত নিয়েছে তারা

  • আপলোড তারিখঃ 11-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 713358 জন
সিসি ক্যামেরা স্থাপন   বিএসএফ তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আপত্তির মুখে তা অপসারণের সিদ্ধান্ত নিয়েছে তারা ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ://কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আপত্তির মুখে তা অপসারণের সিদ্ধান্ত নিয়েছে তারা।

আজ মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারীর ঝাকুয়াটারী জোড়া মসজিদের কাছে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২২ বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ২২ বিজিবির দিয়াডাংগা বিওপির দায়িত্বপূর্ণ পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী নামক এলাকায় সীমান্ত পিলার ৯৭৮/৯-এসের কাছে সীমান্ত শূন্য লাইনে ভারতের অভ্যন্তরে ঝাকুয়াটারী জোড়া মসজিদ নামক স্থানে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লজোড়া ক্যাম্পের সদস্যরা ইউক্যালিপটাস গাছের সঙ্গে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসি ক্যামেরা স্থাপন করে। বিষয়টি বিজিবির নজরে আসলে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারকে পতাকা বৈঠকের আহ্বান করেন।

এরই ধারাবাহিকতায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঝাকুয়াটারী জোড়া মসজিদ ও সিসিটিভি ক্যামেরা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

ও সময় ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার অনিল কুমার বলেন, শূন্য লাইনে নির্মিত জোড়া মসজিদ এলাকার নিরাপত্তা বিষয়টি বিবেচনা করে বর্ণিত সিসি ক্যামেরাটি স্থাপন করা হয়েছে।

প্রতি উত্তরে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান স্থাপনকৃত সিসি ক্যামেরা স্থাপনের ব্যাপারে জোরালো প্রতিবাদ জানান এবং অবিলম্বে সিসি ক্যামেরা খুলে ফেলার জন্য আহ্বান জানান। বিজিবির জোরালো অবস্থানের কারণে ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার সিসিটিভি ক্যামেরাটি খুলে ফেলার বিষয়ে আশ্বস্ত করেন।

এবং  পতাকা বৈঠকে জোড়া মসজিদ এলাকায় শূন্য লাইনে নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলতে এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরি না করাসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদির ওপর আলোচনা হয়।




কমেন্ট বক্স
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..