ঢাকা | বঙ্গাব্দ

চকরিয়া-লামা সীমান্ত এলাকার পাহাড়ে বন্যহাতির আক্রমণে

  • আপলোড তারিখঃ 24-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 522155 জন
চকরিয়া-লামা সীমান্ত এলাকার পাহাড়ে বন্যহাতির আক্রমণে ছবির ক্যাপশন: ১

বান্দরবান প্রতিনিধ://

চকরিয়া-লামা সীমান্ত এলাকার পাহাড়ে বন্যহাতির আক্রমণে ঝর্ণা আক্তার (৩২) নামের এক নারী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ইয়াংছার খিলকাটা এলাকায় এই ঘটনা ঘটে।নিহত ঝর্ণা আক্তার কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘুনিয়া এলাকার সাবের আহম্মদের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য মো.জমির উদ্দিন বলেন, ঝর্ণা আক্তার ইয়াংছা এলাকায় একটা ফলের বাগানে কাজ করতো। কাজ শেষে বাড়ি ফেরার পথে দলছুট এক বন্য হাতির সামনে পড়ে যায় ঝর্ণা আক্তার। ওই সময় বন্যহাতি ওকে শুড় দিয়ে আছাড় দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।তিনি আরও বলেন, বন বিভাগের লোকজন স্থানীয়দের সহায়তায় ঝর্ণা আক্তারের মরদেহ উদ্ধার করেছে। লাশ দাফনের ব্যবস্থা চলছে।

বনবিভাগের ফাঁসিয়াখালীর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, ঘটনাস্থলটি পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার বনবিভাগের অধীন। তাই লামা বন বিভাগের কর্মকর্তারা বিষয়টি দেখছেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণে রায়পুরা উপজেলা প্রশাসন"....