ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশের সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান

  • আপলোড তারিখঃ 03-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 565338 জন
বাংলাদেশের সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর

://বাংলাদেশের সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি কাতারের সামরিক এবং  বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই সঙ্গে সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন।

শনিবার (৩ মে) তিনি কাতারের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৫ মে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বলে জানানো হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল সরকারি সফরে রাশিয়া এবং ১০ এপ্রিল ক্রোয়েশিয়া গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..