ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশের দলে প্রবাসী বাড়ায় খুশি জামাল ভূঁইয়া

  • আপলোড তারিখঃ 03-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 538283 জন
বাংলাদেশের দলে প্রবাসী বাড়ায় খুশি জামাল ভূঁইয়া ছবির ক্যাপশন: ১

অনলাইনখবর://

আমরা চারদিন আগে অনুশীলন শুরু করেছি। বুধবার আমাদের ম্যাচ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভুটানের বিপক্ষে ম্যাচও গুরুত্বপূর্ণ। কালকেও আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলবো ‘

ভুটানের বিপক্ষে শেষ ম্যাচ হেরেছিল বাংলাদেশ। সেই ভুটান আর এই ভুটানের সাথে কিভাবে তুলনা করবেন? জবাবে জামাল ভূইয়া বলেন, 'সেই ম্যাচ আর এই ম্যাচের প্রেক্ষাপট ভিন্ন। গত বছর নভেম্বরে হওয়া ম্যাচের আগে দুই তিন মাসের মতো ঘরোয়া ফুটবলে বিরতি ছিল। আর এই ম্যাচ এমন এক সময় খেলছি যখন ফুটবলাররা কেবল মাত্র লিগ শেষ করলো। তাই সবাই ম্যাচের মধ্যেই ছিল। তাই আমি বলবো এটা আলাদা একটা অবস্থা।'

২০১৩ সালে জামাল ভূঁইয়াকে দিয়েই বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রবাসী খেলার পথ উম্মুক্ত হয়েছিল। এক যুগের ব্যবধানে এখন বাংলাদেশ দলের প্রাথমিক তালিকায় ৬ জন প্রবাসী ফুটবলার। এই যে একটা পরিবর্তন সেটা কে কিভাবে দেখছেন?

'আমার খুবই ভালো লাগছে। কারণ, আমার পর যখন তারিক (ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী) যোগ দিয়েছিলেন তখন আমি চিন্তা করেছিলাম আরো কোনো প্রবাসী হয়তো যোগ দেবেন না। এখন দেখছি আস্ত আস্তে নম্বর বাড়তেছে। এটাকে আমি দেমের ফুটবলের জন্য ভালো মনে করছি। দেখুন এই প্রবাসী ফুটবলের বিষয়ে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফ্রান্স। তাদের বেশিরভাগ খেলোয়াড় বাইরের। দেশটি কিন্তু বিশ্বকাপের শিরোপাও জিতেছে।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটির জন্যই জামালরা ভুটানের বিপক্ষে ভালো করতে চায়। বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে ড্র করেছে। এখন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে জিতলে পয়েন্ট টেবিলে ভালো একটা অবস্থানে থাকতে পারবে হামজা চৌধুরীরা।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..