ঢাকা | বঙ্গাব্দ

উপজাতি নারীর ঝুলন্ত লাশ উদ্ধার।

  • আপলোড তারিখঃ 23-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 383113 জন
উপজাতি নারীর ঝুলন্ত লাশ উদ্ধার। ছবির ক্যাপশন: ১


আফজাল হোসেন জয়।

জেলা প্রতিনিধি।


বান্দরবান জেলার আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাবু পাড়ায় উমেনুং মার্মানী (৩২) নামের এক উপজাতি নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ জুন ২০২৫) সকালে বসত ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।


পুলিশ ও স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহ ও আর্থিক টানাপোড়েনের কারণে সে আত্মহত্যা করেছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টায় প্রতিদিনের মতো কাজ শেষে ঘুমিয়ে পড়েন উমেনুং মার্মানী। তার স্বামী রিহ্লা মার্মা (৪২) বাঁশ কাটার কাজে পাহাড়ে গিয়েছিলেন। সোমবার সকাল ৮টার দিকে প্রতিবেশীরা তাকে ডাকতে গিয়ে ঘরের বাঁশের তীরের সঙ্গে থাইমবা (উপজাতি মহিলাদের গলায় ব্যবহৃত এক প্রকার কাপড়) দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে লাশ নামানো হয়।


প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, উমেনুং মার্মানী ও তার স্বামী দুজনেই মাদকাসক্ত ছিলেন। ঘটনার রাতে উমেনুং মার্মানী প্রচুর মদ্যপান করেছিলেন।


স্থানীয়রা জানান, উমেনুং মার্মানী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্বামী রিহ্লা মার্মা তেমন কোনো কাজ করতেন না এবং উপার্জনের একটি বড় অংশ মদ্যপানে ব্যয় করতেন। এই আর্থিক দৈন্যদশা ও পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।


আলীকদম থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা