ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি ধ্বংস

  • আপলোড তারিখঃ 25-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16727 জন
খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ ইটভাটা ও কয়লা চুল্লি  ধ্বংস ছবির ক্যাপশন: ১

আব্দুল কাইয়ুম খান 

ত ২১ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন, পাইকগাছা এর উদ্যোগে, খুলনা জেলার পাইকগাছা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটের ভাটা ও কয়লার চুল্লীর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার, পাইকগাছা, খুলনা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) , পাইকগাছা, খুলনা জনাব মো: ফজলে রাব্বী। এ সময় দুটি এক্সকাভেটর দিয়ে ৩ টি অবৈধ ইটভাটার চিমনি, কিলন ও কাচা ইট ধংস করা হয়। এছাড়া ৫৩ টি অবৈধ কয়লার চুল্লি সম্পুর্ণ ভাবে ধংস করা হয়।  অভিযানে পরিবেশ অধিদপ্তর ছাড়াও পুলিশ, সেনাবাহিনী, আনসার ভিডিপি, পল্লি বিদ্যুৎ, গ্রাম পুলিশ ও একদল শ্রমিক অংশগ্রহণ করেন। 

পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়। কয়লা চুল্লি ধ্বংসে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে। এলাকাবাসীর প্রত্যাশা বাকি অবৈধ কয়লা চুল্লি গুলো প্রশাসন দ্রুত অপসারণ করবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশের প্রেক্ষাপট পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা