ঢাকা | বঙ্গাব্দ

রায়পুরা হাসিমপুর বাজারে ৩ যুবকের উপর এসিড নিক্ষেপ

  • আপলোড তারিখঃ 09-04-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 67085 জন
রায়পুরা হাসিমপুর বাজারে ৩ যুবকের উপর এসিড নিক্ষেপ ছবির ক্যাপশন: রায়পুরা হাসিমপুর বাজারে ৩ যুবকের উপর এসিড নিক্ষেপ"..


স্টাফ রিপোর্টার,

মোঃ নজরুল ইসলাম।

নরসিংদী জেলা রায়পুরা উপজেলা হাসিমপুর বাজারে তুচছ ঘটনাকে কেন্দ্র করে তিন যুবককে মারধর পরে শরীর লক্ষ্যে করে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে ,একটি স্বর্ণের দোকানের কর্মচারীদের বিরুদ্ধে । স্থানীয় সূত্রে জানা গেছে হাসিমপুর বাজারে অবস্থিত একটি স্বর্ণের দোকানে তুচছ বিষয় নিয়ে, কর্মচারীদের সাথে উপস্থিত যুবকদের কথা কাটাকাটি হয়।পরে বিবাদ ,এক পর্যায়ে বিবাদ চরম আকার ধারণ করলে দোকানের কর্মচারী উদয় ও সৌরভ উত্তেজিত হয়ে উপস্থিত যুবকদের  মার ধর , এক পর্যায়ে যুবকদের শরীর লক্ষ্যে করে দোকানে থাকা এসিড নিক্ষেপ করে। দগ্ধ যুবকরা হলেন মোঃ ওবায়দুল্লাহ সিজান ও দ্বীপ রায়। এসিড দগ্ধ হয়ে তিন যুবক ভীষণভাবে  চিৎকার  ও আর্তনাত করতে থাকলে , স্থানীয় দোকানদার ও লোকজন এসে যুবকদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে, এসিড নিক্ষেপ করার পরপরই সৌরভ ও উদয়  দোকানে তালা লাগিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ,ও অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান। হাসিমপুর বাজারের ব্যবসায়ীরা বলেনএসিড নিক্ষেপ ঘৃণ্য এবং জঘন্য অপরাধ, কোনভাবে তা মেনে নেওয়া যায় না, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের কে গ্ৰেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। বর্তমানে ৩ যুবক ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

""নরসিংদী ড্রিম হলিডে পার্ক দিন দিন নারী-পুরুষের অশ্লীলতার অভরায়ন্যর দিকে ধাবিত হচ্ছে ..