ঢাকা | বঙ্গাব্দ

রিজার্ভ বাজারে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: ৬ মাদকসেবী আটক

  • আপলোড তারিখঃ 11-04-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 59808 জন
রিজার্ভ বাজারে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: ৬ মাদকসেবী আটক ছবির ক্যাপশন: ১


​মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-

​রাঙ্গামাটি শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং এবং কিশোর গ্যাং কালচার দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৬ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে রাঙ্গামাটি পৌরসভার রিজার্ভ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি পার্বত্য জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম মহোদয়ের কঠোর দিক-নির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০:১৫ মিনিটে রিজার্ভ বাজারের ‘হোটেল হিল এড্রেস’-এ হানা দেয় পুলিশ। অভিযানে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ৬ জনকে আটক করা হয়।১. সোহেল চাকমা (২০), ২. জুয়েল চাকমা (২৪), ৩. জকেশ তালুকদার (২৩), ৪. মিতুশ চাকমা (২০), ৫. জেংশন চাকমা (২২) ও ৬. মো: মাহবুব আলম (২৫)।অভিযান পরবর্তী সময়ে পুলিশ সদস্যরা স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন। এসময় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ নাগরিকদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলায় মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ ধরণের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।​আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..