ঢাকা | বঙ্গাব্দ

মাঠের ক্রীড়া সংগঠকদের দিয়েই দেশের ক্রীড়াঙ্গনকে সাজাবে বিএনপি: আমিনুল হক

  • আপলোড তারিখঃ 11-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 582783 জন
মাঠের ক্রীড়া সংগঠকদের দিয়েই দেশের ক্রীড়াঙ্গনকে সাজাবে বিএনপি: আমিনুল হক ছবির ক্যাপশন: ১



নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার,১১ ফেব্রুয়ারী,২০২৫ ইং।


মাঠের ক্রীড়া সংগঠকদের দিয়েই দেশের ক্রীড়াঙ্গনকে সাজানো হবে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া নিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যসচিব আমিনুল হক।

তিনি বলেন,বিএনপি জনগনের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে ক্রীড়াঙ্গনে কখনও দলীয়করণ ও রাজনীতিকরণ করা হবে না। মাঠের ক্রীড়া সংগঠকদের দিয়েই দেশের ক্রীড়াঙ্গনকে সাজানো হবে।


আজ মঙ্গলবার বিকেলে সিলেট ক্রীড়া কমপ্লেক্সে "আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৪-২৫ এর সিলেট বিভাগীয় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।


খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক হাবীব উন নবী খান সোহেল।


অনিষ্ঠানে আরও উপস্হিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাবেক এমপি মোশাররফ হোসেন, ড্যাব এর যুগ্ম মহাসচিব প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম,টূর্নামেন্ট কমিটির দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, সদস্য মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী,মোঃ মেজবাহ উদ্দিন,মোঃ মোস্তাফিজুর রহমান মামুন,রাশেদ সরকার প্রমুখ।


সিলেট বিভাগীয় সবুজ ও লাল দলের মধ্যকার উদ্বোধনী খেলায় ১-০ গোলে সিলেট সবুজ দল জয়ী হয়।



মোঃ জাকির হোসেন




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা