ঢাকা | বঙ্গাব্দ

উত্তেজিত মিছিলকারীরা পুলিশের ওপর আক্রমণ করার পর পুলিশ তাদের নিবৃত করে, প্রকাশিত ছবিতে প্রকৃত সত্য আড়াল পুলিশ হেডকোয়ার্টার্স গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে

  • আপলোড তারিখঃ 14-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 642846 জন
উত্তেজিত মিছিলকারীরা পুলিশের ওপর আক্রমণ করার পর পুলিশ তাদের নিবৃত করে, প্রকাশিত ছবিতে প্রকৃত সত্য আড়াল  পুলিশ হেডকোয়ার্টার্স গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ://ঢাকায় ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের বাধা সংক্রান্ত সংবাদপত্রে প্রকাশিত ছবির বিষয়ে পুলিশ হেডকোয়ার্টাস জানিয়েছে, উত্তেজিত মিছিলকারীরা পুলিশের ওপর আক্রমণ করার পর পুলিশ তাদের নিবৃত করে, প্রকাশিত ছবিতে প্রকৃত সত্য আড়াল করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার ভিডিও চিত্র দেখলে পরিষ্কার হয় যে, আক্রমণ করার পর পুলিশ তাদের নিবৃত করে। কিন্তু প্রকাশিত ছবিতে প্রকৃত সত্য আড়াল করা হয়।

এতে বলা হয়েছে, প্রকৃত ঘটনাকে আড়াল করে এরূপ খন্ডিত সংবাদ এবং  ছবি প্রকাশ কোনোভাবেই প্রত্যাশিত নয়। পুলিশ হেডকোয়ার্টার্স গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে।

পুলিশ হেডকোয়ার্টার্সের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ‘ধর্ষণ এবং  নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামের প্ল্যাটফর্মের প্রায় ৬০/৭০ জনের একটি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রার চেষ্টা করে। পুলিশ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তাজনিত কারণে পদযাত্রায় অংশগ্রহণকারীদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বাধা দেয়। এই সময় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পুলিশ পবিত্র রমজানে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত এবং  যানবাহন চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে বিক্ষোভকারীদের নিবৃত হওয়ার জন্য বারবার অনুরোধ জানায়। কিন্ত তারা পুলিশের আহ্বানে সাড়া না দিয়ে কর্তব্যরত পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং  লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তাদের অতর্কিত হামলায় ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার গুরুতর আহত হন।

এছাড়া হামলাকারীদের আঘাতে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ ৫ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..