ঢাকা | বঙ্গাব্দ

দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার

  • আপলোড তারিখঃ 23-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 636967 জন
দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ://যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে জনগণ দুর্নীতিবাজ বলে ধারণা করেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

জনপ্রশাসন বিষয়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় সব সচিব ও সরকারি দপ্তরের মহাপরিচালক, নির্বাহী পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের গত ২০ মার্চ এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছে।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব এবং  ওপরের স্তরের কর্মকর্তাদের নিয়োগ, বদলি এবং  শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে গত ৮ জানুয়ারি জনপ্রশাসন বিষয়ক কমিটি গঠন করে সরকার।

গত ২০ ফেব্রুয়ারি জনপ্রশাসন বিষয়ক কমিটির দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ এবং আওতাধীন দপ্তরে কর্মরত কর্মকর্তা এবং  কর্মচারীদের মধ্যে যাদের বিষয়ে জনমনে দুর্নীতিবাজ মর্মে ব্যাপক ধারণা রয়েছে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

বাসায় বসে অফিস করছেন পাইকগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আগে অনিয়মিত থাকলেও এখন নিয়মিত অফিস করেন স্যার- জানালেন অফিস সহকারী