ঢাকা | বঙ্গাব্দ

পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ডিএমপির

  • আপলোড তারিখঃ 11-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 838934 জন
পূজামণ্ডপে নিরাপত্তা  ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ডিএমপির ছবির ক্যাপশন: ১

স্টাফ রিপোর্টার// পূজামণ্ডপগুলোতে  নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী ও খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের এ নির্দেশ দেন।

শারদীয় দুর্গাপূজা উদযাপনে ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 

ডিএমপি কমিশনার পূজামণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেন।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক ও ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..