ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানের লামায় তামাক চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধা নিহত।

  • আপলোড তারিখঃ 14-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 586604 জন
বান্দরবানের লামায় তামাক চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধা নিহত। ছবির ক্যাপশন: ১


আফজাল হোসেন জয়।

বান্দরবান//


বান্দরবানের লামা উপজেলায় তামাক চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আয়েশা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ সোম বার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুর্গম পাহাড়ি অঞ্চল বড়বিল পাড়ায় এ ঘটনা ঘটে।


আয়েশা বেগম বড়বিল পাড়ার বাসিন্দা আব্দুল হাকিমের স্ত্রী। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


লামা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এনামুল হক ভূঁইয়া জানান, ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়বিল পাড়ার তৌহিদ আলমের তামাক চুল্লিতে আয়েশা বেগমের ছেলে মীর আহমদের তামাক পোড়াতেন। চুল্লিতে মীর আহমদের কিছু তামাক থেকে যায়। তৌহিদ আলমের সঙ্গে তামাক লেনদেনকে কেন্দ্র করে সকাল সাড়ে ১০টার দিকে পাশের জব্বর আলীর ছেলে রুবেল ভুলক্রমে চুল্লি থেকে মীর আহমদের চার কেজি তামাক নিয়ে যান।

এ নিয়ে রুবেল ও মীর আহমদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।


এনামুল হক ভূঁইয়া আরও জানান, দুই পক্ষের সংঘর্ষে মীর আহমদের মা আয়েশা বেগম গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী  চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে আয়েশা বেগম মারা যান। ময়নাতদন্তের জন্য তার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।




কমেন্ট বক্স
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..