ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান

  • আপলোড তারিখঃ 21-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 585215 জন
খাগড়াছড়িতে অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ://চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর সাড়াশি অভিযান খাগড়াছড়িতে চলমান রয়েছে। অভিযানে দুর্গম এলাকায় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সোমবার (২১ এপ্রিল) সকালে জেলা সদরের দুর্গম ভাইবোনছড়ার সুরেন্দ্র কার্বারিপাড়া ও পূর্ণ কার্বারিপাড়ায় অভিযান চালিয়ে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফের (প্রসিত) গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়।

এই সময় গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ইউপিডিএফের ব্যবহৃত বিপুল পরিমাণ প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্বারকৃত সরঞ্জামের মধ্যে আরও রয়েছে, ল্যাপটপ, ক্যামেরা, ওয়াকিটকি, মোবাইল প্রভৃতি।জানা গেছে, অভিযানের সময় ৭ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করার পর জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, গত বুধবার (১৬ এপ্রিল) খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে অপহৃত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৬ জন। অপহরণের পর থেকে তাদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান চলছে। 

৬ দিনেও অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে অগ্রগতি আসেনি। অপহরণের ঘটনায় শুরু থেকেই আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসিত গ্রুপকে দায়ী করে আসছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অস্বীকার করে আসছে ইউপিডিএফ। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

""নরসিংদী ড্রিম হলিডে পার্ক দিন দিন নারী-পুরুষের অশ্লীলতার অভরায়ন্যর দিকে ধাবিত হচ্ছে ..