ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানের রোয়াংছড়িতে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু।

  • আপলোড তারিখঃ 24-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 435336 জন
বান্দরবানের রোয়াংছড়িতে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু। ছবির ক্যাপশন: ১


বান্দরবান প্রতিনিধি।


বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ট্রাক্টর উল্টে মো. ইকবাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।


 বুধবার (২৩এপ্রিল) বিকেল ৪টার দিকে রোয়াংছড়ি ইউনিয়নের কাইন্তার মুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত ইকবাল হোসেন কুমিল্লা জেলার লালমাই থানার ৫ নম্বর ওয়ার্ড বাঘমার ইউনিয়নের জয়নগর গ্রামের বাসিন্দা দুলাল মিয়ার ছেলে।


স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ইঞ্জিন চালিত একটি ট্রাক্টর জমির চাষ শেষে পাহাড়ি রাস্তা বেয়ে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি সড়ক থেকে নিচে পুকুরে পড়ে যায়। এতে ট্রাক্টরের চালক ইকবাল হোসেন গাড়ির নিচে চাপা পড়েন এবং ঘটনা স্থলে মারা যান। খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। একি সাথে শৈউ চিং মার্মা নামে এক জন কৃষকও  আহত হয়েছেন তাকেও উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 


রোয়াংছড়ি থানার ওসি মো. মনজুর জানান, দুর্ঘটনায় এক জন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা