ঢাকা | বঙ্গাব্দ

মিরপুর থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি

  • আপলোড তারিখঃ 03-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 515178 জন
মিরপুর থানায় নেওয়ার পথে দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ://


কুষ্টিয়ার মিরপুরে সন্দেহভাজন এক আসামিকে আটক করে থানায় নিয়ে আসার পথে দুই পুলিশকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর থানা সড়কের পালপাড়া বাজারে এই ঘটনা ঘটে। হাতুড়ির আঘাতে আহত এক কনস্টেবলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ এবং  স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে উপজেলার আমলা ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার মো. কামরুল ইসলামের ছেলে আকাশ ইসলাম (২৫) নামের এক সন্দেহভাজন আসামিকে আটকের পর মোটরসাইকেলে করে মিরপুর থানায় নিয়ে আসছিলেন আমলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এবং  পুলিশ সদস্য রুস্তম আলী (৩৯)। এই সময় থানার সন্নিকটে পালপাড়া বাজারের কাছে পৌঁছালে আকাশ মোটরসাইকেল থামাতে বলেন। এ সময় চালক এসআই মনিরুল মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে আসামি কোমর থেকে হাতুড়ি বের করে তার মাথায় আঘাত করেন। এতে মাথায় থাকা হেলমেট ভেঙে যায়। এরপর মোটরসাইকেলের পেছনে বসা পুলিশ সদস্য রুস্তম আলীর মাথায়ও হাতুড়ি দিয়ে আঘাত করলে তার মাথার পেছন দিকে ফেটে যায়।এই সময় স্থানীয় লোকজন রুস্তমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হামলার বিষয়ে রুস্তম আলীকে জিজ্ঞেস করা হলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

এই বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণে রায়পুরা উপজেলা প্রশাসন"....