ঢাকা | বঙ্গাব্দ

স্পিরিট’ সিনেমায় দীপিকার চরিত্রে দিমরি, নেপথ্যে কী

  • আপলোড তারিখঃ 30-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 543080 জন
স্পিরিট’ সিনেমায় দীপিকার চরিত্রে দিমরি, নেপথ্যে কী ছবির ক্যাপশন: ১

এখনসংবাদ ২৪://

ভারতীয় সিনেমা ‘স্পিরিটে’ বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাদ পড়া চরিত্রে দেখা যাবে তৃপ্তি দিমরিকে।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, দিমরি এর আগে সন্দীপ রেড্ডির ভাঙ্গার ‘অ্যানিমাল’ সিনেমায় অভিনয় করেছেন।

দীপিকা সিনেমাটি করতে ২০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন এবং সিনেমার লভ্যাংশেরও ভাগ চেয়েছিলেন নায়িকা। দীপিকার বাড়তি পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের কোনো সমস্যা ছিল না।

কিন্তু দীপিকার বাড়তি দাবি মানতে পারেননি ভাঙ্গা। দীপিকা চেয়েছিলেন তিনি আট ঘণ্টা কাজ করবেন, এর বাইরে নয়। এছাড়া তেলেগু ভাষায় সংলাপ বলতে অস্বীকৃতির কথা জানিয়েছেন। এসব দাবির কারণেই নাকি ভাঙ্গা বিরক্ত হয়ে দীপিকাকে সিনেমা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

এরপর থেকে দর্শকদের কৌতুহল জাগে, দীপিকার চরিত্রে কে আসছেন। অল্প সময়ের মধ্যেই নতুন অভিনেত্রীর নাম জানিয়ে দিল প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ।

দিমরির এই সিনেমায় যুক্ত হওয়ার খবরটি ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে টি-সিরিজ।

ইনস্টাগ্রামে পোস্ট করা বিবৃতিতে লেখা হয়, “পর্দার নতুন এক শক্তিশালী জুটির আগমন! আমাদের প্যান-ওয়ার্ল্ড সিনেমা স্পিরিটে তৃপ্তিকে নিতে পেরে আমরা আনন্দিত।”

ভাঙ্গা সোশাল মিডিয়ায় লিখেছেন, “আমার সিনেমার নারী চরিত্র এখন নিশ্চিত।”

তৃপ্তিও ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করে লিখেছেন, “আমার ওপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা।”




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..