ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার।

  • আপলোড তারিখঃ 01-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 553631 জন
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। ছবির ক্যাপশন: ১

এম আই হৃদয়, ক্রাইম রিপোর্টার://


নড়াইলে ডিবি পুলিশের সফল  অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রবিউল ইসলাম (৩৮) ও মোঃ রমজান আলী (২২) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। মো. রাসেল শেখ, জেলা প্রতিনিধি জানান, নড়াইল থেকে গ্রেফতারকৃত মোঃ রবিউল ইসলাম (৩৮) নড়াইল লোহাগড়া থানাধীন এড়েন্দা গ্রামের মৃত মহোর আলীর ছেলে এবং  মোঃ রমজান আলী (২২) একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। অদ্য শনিবার (৩১ মে) নড়াইল জেলার সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া গ্রামস্হ মেসার্স স্টার ব্রিকস এর সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম, এএসআই(নিঃ) শেখ কামরুজ্জামান ও এএসআই (নিঃ) সেলিম মুন্সি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রবিউল ইসলাম (৩৮) এবং  মোঃ রমজান আলী (২২) কে গ্রেফতার করে। এই সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার