ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানে ১ লক্ষ ২১ হাজার শিশু টাইফয়েড টিকা পাবে

  • আপলোড তারিখঃ 07-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 370645 জন
বান্দরবানে ১ লক্ষ ২১ হাজার শিশু টাইফয়েড টিকা পাবে ছবির ক্যাপশন: ১



আফজাল হোসেন জয়

বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানে ১ লক্ষ ২১ হাজার শিশুকে দেয়া হবে টাইফয়েড টিকা। তাই ইতিমধ্যে জেলায় ৬৫ শতাংশ শিশু অনলাইনে টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।


মঙ্গলবার (০৭ অক্টোবর) সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।


এসময় তিনি আরো বলেন, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামুল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এ টিকা শিশুদের ৫ থেকে ৭ বছর পর্যন্ত নিরাপদে রাখবে। তিনি বলেন, এ টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলায় ৩শ ৮৪টি সেন্টার আছে। তাই সকলেই নিকটস্থ সেন্টারে গিয়ে টিকা নিতে পারবে। যদি কোন কারনে রেজিষ্ট্রেশন করতে না পারে তাহ‌লে সরাসরি নিজ নিজ টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে বলেও জানান সিভিল সার্জন।


কর্মশালায় বান্দরবান জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সেলিম উদ্দিন, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকির, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) হৃদয় মাহমুদ চয়ন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


সিভিল সার্জন অফিসের তথ্যমতে, টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় দেশ ব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে এ ক্য্যাম্পেইন শুরু করবে এবং চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থায়ী টিকাদান কেন্দ্রে ও ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্রাম অঞ্চলের কমিউনিটি ক্লিনিকে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..