ঢাকা | বঙ্গাব্দ

অবৈধ ঈদভাটা ভেঙে গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

  • আপলোড তারিখঃ 03-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 541078 জন
অবৈধ ঈদভাটা ভেঙে গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ছবির ক্যাপশন: ১


কাইয়ুম খান ://


৩ জুন পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ এর উদ্যোগে জেলা প্রশাসন, ঝিনাইদহ ও উপজেলা প্রশাসন মহেশপুর এর সহযোগিতায় বেলেমাঠ বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত মেসার্স স্টোন ব্রিকস কর্তৃক বায়ু দূষণের মাধ্যমে ফসলের ক্ষতি হওয়ার অপরাধে ইটভাটার চিমনি ও কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। অভিযানের সময় ইটভাটার মালিক উপস্থিত না থাকায় জরিমানা আদায় করা সম্ভব হয়নি। মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর খুলনা এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম বিচারিক দায়িত্ব পালন করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ এর সহকারী পরিচালক  মোঃ মুন্তাছির রহমান ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।  অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও মহেশপুর থানা পুলিশের সদস্যগণ। মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইটভাটার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা প্রস্তুত করে ইট ভাটার মালিকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ইতোমধ্যে ক্ষতিপূরন প্রদান করেছেন। 

পরিবেশ অধিদপ্তর সূত্রে আরও জানা যায় পরিবেশ দূষণকারী/আইন লংঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..