ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলি হামলার জবাবে ড্রোন পাঠালো ইরান

  • আপলোড তারিখঃ 13-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 529224 জন
ইসরায়েলি হামলার জবাবে ড্রোন পাঠালো ইরান ছবির ক্যাপশন: ১

অনলাইন :// ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন পাঠিয়েছে ইরান। দেশটির পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টা পরই তেহরানের দিক থেকে এই পদক্ষেপ নেওয়া হলো। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেছেন, প্রায় শতাধিক ড্রোন দিয়ে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী সেগুলো ঠেকানোর জন্য কাজ করছে।


তিনি আরও বলেন, ইরানের শতাধিক লক্ষ্যে হামলা চালাতে দুইশ ফাইটার জেট পাঠিয়েছিল ইসরায়েল।

ইরানের মধ্যাঞ্চলে একাধিক পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়ে এক ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছেন, কয়েকদিনের মধ্যেই ১৫টার মতো পারমাণবিক বোমা বানাতে পারত ইরান।

এদিকে, হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, জায়োনিস্ট শাসকগোষ্ঠী (ইসরায়েল) তাদের পাপপূর্ণ, রক্তাক্ত হাত দিয়ে মারাত্মক এক অপরাধ ঘটিয়েছে। তারা আমাদের দেশে আজ ভোরে হামলা চালিয়েছে।

এই হামলার মাধ্যমে ইসরায়েল নিজেরাই নিজেদের জন্য যন্ত্রণাদায়ক এক ভাগ্য তৈরি করলো বলে সতর্ক করেছেন তিনি।

ইসরায়েলকে হুমকি দিয়ে খামেনি বলেছেন, তাদের উচিত মারাত্মক সাজা প্রত্যাশা করা। স্রষ্টার নামে বলছি, ইসলামিক রিপাবলিক আর্মড ফোর্সেসের শক্তিশালী হাত থেকে তাদের নিস্তার নেই।

ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়, দেশটির রেভল্যুশনারি গার্ডের প্রধান কার্যালয়ে হামলা হয়েছে। হামলায় দলটির প্রধান কর্মকর্তা হোসেইন সালামি নিহত হয়েছেন।

ইরানের দিক থেকে পাল্টা ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দেশব্যাপী জরুরি অবস্থা জারি করে রেখেছে ইসরায়েল। পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত দেশটির বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..