ঢাকা | বঙ্গাব্দ

মুজিববাদী ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি নাহিদ ইসলাম বলেছেন

  • আপলোড তারিখঃ 14-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 479481 জন
মুজিববাদী ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি  নাহিদ ইসলাম বলেছেন ছবির ক্যাপশন: ১

তাইজুলইসলাম://


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মুজিববাদী ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি। বিএনপি এখন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দল। বিএনপি মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে।’ সোমবার (১৪ জুলাই) দুপুর পৌনে ২টায় পটুয়াখালী পৌর শহরের মার্কেট হাউজের সামনে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

পথসভায় উপস্থিত জনতার উদ্দেশে এনসিপি আহ্বায়ক বলেন, ‘চাঁদাবাজ ও মুজিববাদের নতুন পাহারাদার এসেছে, তাদের প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা অনৈক্য ও বিভাজন চাই না। যদি তারা (বিএনপি) জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যদি কোনও শক্তি দাঁড়ায়, অবশ্যই তাদের সঙ্গে আমাদের ঐক্য সম্ভব নয়।

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম, মাফিয়া দুর্নীতি সিস্টেমের বদল ঘটাতে হবে। কিন্তু সে সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব হয়েছে। সেই সিস্টেম সেই দুর্নীতি সেই চাঁদাবাজকে আগে আরেকটা দল পাহারা দিতো, এখন নতুন দল পাহারা দিচ্ছে। আমরা স্পষ্ট বলেছিলাম, শুধু হাসিনার পতন নয়, সেই সিস্টেম ও দুর্নীতির পতন ঘটাতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে।

‘সেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াইয়ে এখন আমরা নেমেছি। অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র ও তরুণ নেতৃত্ব সেই সিস্টেমের পতন ঘটাতে চেয়েছিল। সেই অভ্যুত্থান পর থেকে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রয়েছে।


তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকার আমাদের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করেছে, গণঅভ্যুত্থানের পর সেই দুর্নীতিবাজ মাফিয়াদের সিস্টেম, আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলমান রেখেছে। ডিজিএফআই থেকে শুরু করে বাংলাদেশের স্টাবলিস্টমেন্টগুলো অভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে এবং বিভাজন তৈরি করেছে। আমরা ষড়যন্ত্রের জবাব দেবো জনসমর্থনের মাধ্যমে।’

নাহিদ ইসলাম বলেন, ‘সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমেও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদের নেতাদের দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চলছে। আমরা এর জবাব দেবো জনসমর্থনের শক্তিতে।’

এ সময় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ, এনসিপির মুখ্য সংগঠক (উত্তর)  সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব  তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, খান তালাত মাহমুদ রাফি ও মুজাহিদ শাহীনসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে তারা।

এর আগে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পদযাত্রায় হাজার হাজার ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

""নরসিংদী ড্রিম হলিডে পার্ক দিন দিন নারী-পুরুষের অশ্লীলতার অভরায়ন্যর দিকে ধাবিত হচ্ছে ..