ঢাকা | বঙ্গাব্দ

সাজেক সড়কের বিভিন্নস্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে

  • আপলোড তারিখঃ 24-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 409116 জন
সাজেক সড়কের বিভিন্নস্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে ছবির ক্যাপশন: ১

মোঃমনিরহোসেন ://

ভারী বৃষ্টিপাতের কারণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের বিভিন্নস্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সাজেক ভ্রমণে যাওয়া চার শতাধিক পর্যটকসহ দুই পাশে বহু মানুষ আটকা পড়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে বাঘাইছড়ির বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী এবং  চম্পক নগর এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী এবং  ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু করেছেন। স্থানীয়রাও উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, তিনটি স্থানে পাহাড় ধসে সড়কে মাটি জমে গেছে। স্থানীয়রা প্রশাসনের সঙ্গে মিলে সড়ক থেকে মাটি সরানোর কাজ করছেন। দ্রুতই যোগাযোগ স্বাভাবিক হবে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, যান চলাচল বন্ধ থাকায় সাজেকে চার শতাধিক পর্যটক আটকা পড়েছেন। একটি স্থানে মাটির স্তর বেশি হওয়ায় সরাতে কিছুটা সময় লাগছে। তবে দ্রুতই সড়ক চলাচলের উপযোগী করে তোলা হবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণে রায়পুরা উপজেলা প্রশাসন"....